গাযা যুদ্ধবিরতি কার্যকর হতে শুরু করেছে।
এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলি সংসদ এই যুদ্ধবিরতী অনুমোদন করবে। শুক্রবার স্থানীয় সময় বেলা ২.০০ টা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল।
শক্তি হারাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট
সূত্র ভয়েস বাংলা।
আফসোস সারা বাংলা!একসময় ধারণা ছিল, যত বেশি দেশ ভ্রমণ করা যাবে এবং পাসপোর্টে যত বেশি দেশের ভিসা থাকবে, পাসপোর্ট তত বেশি ‘ভারী’ হবে। উন্নত দেশগুলো সহজে ভিসা দেবে। তবে, দিন বদলে গেছে। বর্তমানে সবুজ মলাটের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশেরই যেন ‘অ্যালার্জি’। ভিসা দেওয়া তো দূরের কথা, যেসব দেশে ভিসা ‘অন-অ্যারাইভাল’ নিয়ম চালু আছে, সেসব দেশও বাংলাদেশিদের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে।গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যেও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে। এসব দেশের ভিসা প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হচ্ছে, প্রত্যাখ্যানের হার বাড়ছে এবং পুরোনো সুবিধাগুলো সীমিত করা হচ্ছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভিসা পেলেও অনেক বাংলাদেশি পাসপোর্টধারীকে ইমিগ্রেশনে নানা কারণে ‘অফলোড’ করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
পাসপোর্টের গুরুত্ব কমে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয় যখন নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো পর্যটননির্ভর দেশগুলোও বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। অথচ এসব দেশে নির্দিষ্ট শর্ত পূরণসাপেক্ষে ভিসা অন-অ্যারাইভাল সুবিধা চালু আছে, অর্থাৎ নির্দিষ্ট শর্ত পূরণ করে বিমানবন্দর থেকে মুহূর্তেই ভিসা দেওয়ার কথা
একসময় বিনামূল্যে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া ইন্দোনেশিয়া এখন সহজে ভিসা দিচ্ছে না। ভিসার জন্য অনেক নথিপত্র ও ফি প্রয়োজন হচ্ছে, তবুও ভিসা নিশ্চিত নয়। এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারত নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। বর্তমানে দীর্ঘ যাচাই-বাছাই করে কেবল মেডিকেল ভিসা দেওয়া হলেও সামান্য ত্রুটি পেলেই অফলোড করা হচ্ছে।
সম্প্রতি দুবাই ও আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের কিছু দেশও নতুন করে ভিসা প্রদান স্থগিত রেখেছে। সবমিলিয়ে বাংলাদেশি পাসপোর্টের ওপর যেন ভরসা পাচ্ছে না কেউই।
ইসরায়েলের ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা
যুক্তরাষ্ট্রে জনমত প্রভাবিত করতে ইসরায়েলের ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা
প্রো-ইসরায়েল বার্তা জোরদার করতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের বাজেটে ৫৪৫ মিলিয়ন শেকেল (প্রায় ১৪৫ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।
Project 545 নামের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইসরায়েলের পক্ষে বৈশ্বিক জনমত গঠন।
এই প্রকল্পে যুক্তরাষ্ট্রভিত্তিক Clock Tower X LLC নামের একটি কোম্পানিকে ৬ মিলিয়ন ডলারের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ট্রাম্পের সাবেক প্রচারণা পরিচালক ব্র্যাড পারস্কেলের নেতৃত্বে পরিচালিত হবে।
প্রচারণার মূল ফোকাস থাকবে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম।বিশেষ করে TikTok, YouTube ও Instagram এর মতো প্ল্যাটফর্মে।
প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল অ্যালগরিদম নিয়ন্ত্রণ ও AI মডেল (যেমন ChatGPT ও Gemini) -এর তথ্য উৎসে প্রভাব বিস্তার করতে চায়। যাতে প্রো-ইসরায়েলের ধারণা ছড়িয়ে দেওয়া যায়।
নেতানিয়াহু এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন,
সামাজিক যোগাযোগমাধ্যমই আজকের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, যা মানুষের ভাবনা বদলে দিতে পারে।
ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র, ট্রাম্প বললেন— উত্তেজনা বাড়াতে নয়
ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র, ট্রাম্প বললেন— উত্তেজনা বাড়াতে নয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক (Tomahawk) ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। তবে তিনি দাবি করেন, এই পদক্ষেপের উদ্দেশ্য রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানো নয়, বরং ইউক্রেনকে “নিজেকে রক্ষা করার সুযোগ দেওয়া।”
ট্রাম্প বলেন,
“আমি ইউক্রেনে টমাহক পাঠাচ্ছি, কিন্তু এটা কোনো সংঘাত বৃদ্ধি নয়। আমি শুধু জানতে চাইব, এই অস্ত্রগুলো তারা কীভাবে ব্যবহার করছে।”
টমাহক হলো যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘ-পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি প্রায় ১,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এটি সাধারণত যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয় এবং শত্রুপক্ষের সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডার ধ্বংসে ব্যবহৃত হয়।
@creativef24
#creativef24
আলেপ্পোতে যুদ্ধবিরতি: সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর সংঘর্ষের অবসান
আলেপ্পোতে যুদ্ধবিরতি: সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর সংঘর্ষের অবসান
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে সিরীয় সরকারি বাহিনী (Syrian Army) ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)-এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।
এই সংঘর্ষটি মূলত সেপ্টেম্বরের শেষ দিক থেকে শুরু হয়। সংঘর্ষের শুরু থেকই দুই পক্ষই আলেপ্পোর উত্তর ও পূর্বাঞ্চলের কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ এবং তেলসমৃদ্ধ কিছু কৌশলগত স্থান দখলে নেওয়ার জন্য লড়াই শুরু করে।
তবে আন্তর্জাতিক চাপ ও রুশ মধ্যস্থতায় উভয় পক্ষই আলোচনায় বসে। অবশেষে অক্টোবরের প্রথম সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী —
১. উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে ভারী অস্ত্র সরিয়ে নেবে।
২.নিরাপত্তা করিডর তৈরি করে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে। এবং,
৩. রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধি দল এই যুদ্ধবিরতির কার্যকারিতা পর্যবেক্ষণ করবে।
বিশ্লেষকদের মতে, এই সমঝোতা আলেপ্পো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তবে স্থায়ী শান্তি নির্ভর করবে দুই পক্ষের পারস্পরিক আস্থার ওপর।
#Creativef24
@Creativef24
ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন।
ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।
এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। বুধবার (১ অক্টোবর) যেদিন থেকে আটক অভিযান শুরু হয়, সেদিনই অভিযাত্রীরা অনশনের সিদ্ধান্ত নেন।
@creativef24
#creativef24
যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি আরো বৃদ্ধি করছে।
বর্তমানের ছয়টি লঞ্চ প্যাড থেকে বাড়িয়ে এগারোটি করা হচ্ছে।
প্রতিটি সিস্টেমে ৪২–৪৮টি লঞ্চার থাকায় এই আপগ্রেডের পর মোট প্রায় ৫৫০টি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনা রয়েছে।



