Showing posts with label creativef24.blogspot.com/hamas israel. Show all posts
জার্মানদের বেশিরভাগ ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ মনে করেন
ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ মনে করেন জার্মানদের বেশিরভাগ
ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিকভাবে সবচেয়ে বেশি সমর্থন দেওয়া দেশগুলোর একটি জার্মানি।
তবুও সাম্প্রতিক ইউগভ জরিপে দেখা গেছে—সব রাজনৈতিক দলের মধ্যেই জার্মানদের সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেন, ইসরায়েল গণহত্যা করছে।
জরিপে আরও দেখা যায়, অনেক জার্মান নাগরিক এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যাচেষ্টা।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যাচেষ্টা।
তবে এযাত্রায় তিনি এই আক্রমণ থেকে বেঁচে গেছেন।
তাকে গুরুতর বিষক্রিয়ার কারণে মস্কোর এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
তবে এই পুরো প্রক্রিয়াকে “রহস্যময়” বলে বর্ণনা করেছে স্কাই নিউজ।
মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক পরিমাণে যুদ্ধ বিমান পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক পরিমাণে যুদ্ধ বিমান পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এত বেশি জেট একসাথে পাঠানো হচ্ছে যে, আকাশে জ্বালানি ভরার বিমানগুলো (ট্যাঙ্কার) পুরো পথ সঙ্গ দিচ্ছে না।
বরং তারা যুদ্ধবিমানগুলোকে অর্ধেক পথ পর্যন্ত নিয়ে গিয়ে জ্বালানি ভরে ছেড়ে দিচ্ছে।
এরপর যুদ্ধবিমানগুলো একা গন্তব্যে চলে যাচ্ছে।
এদিকে ট্যাঙ্কারগুলো আবার ফিরে গিয়ে নতুন যুদ্ধবিমানের জন্য জ্বালানি ভরে পাঠাচ্ছে।
উল্লেখ্য, এর আগে এ ধরনের সেনা মোতায়েনের পরই আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালিয়েছিল।
ট্রাম্পের সঙ্গে ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে মামলা মীমাংসা
ট্রাম্পের সঙ্গে ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে মামলা মীমাংসা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২০২১ সালের অ্যাকাউন্ট সাসপেনশন নিয়ে মামলায় ইউটিউব ২৪.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।
মার্কিন কংগ্রেস ভবনে ৬ জানুয়ারির ঘটনার পর ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল ইউটিউব। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প মামলা করেছিলেন।
সমঝোতা অনুযায়ী, ২২ মিলিয়ন ডলার ট্রাম্পকে এবং বাকি ২.৫ মিলিয়ন ডলার সহ-বাদী আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও লেখক নাওমি উলফকে দেওয়া হবে।
তুরস্ক সতর্কবার্তা দিলো গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে
তুরস্ক সতর্কবার্তা দিলো গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে
ইউক্রেন ও গাজার সশস্ত্র সংঘাত থেকে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে তুরস্ক।চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। একে প্রতিরোধ করতে সবার এগিয়ে আসা উচিত এবং সাহায্য করা উচিত।লিপাভেস্কির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনার কথা উল্লেখ করে ফিদান আরও বলেন, ‘ইসরাইল আক্ষরিক অর্থে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন যুদ্ধাপরাধ করছে।’
ইসরাইলের নিজেদের এলাকা সম্প্রসারণের জন্য দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের জমি চুরির বিষয় নিয়ে আমরা নীরব ছিলাম না, আর থাকবোও না।’
এরদোয়ান এ কথা বলেন।গাজায় যুদ্ধবিরতির জন্য তুরস্ক যেকোনো পদক্ষেপকে সমর্থন করে বলেও জানান তিনি। দ্বি-রাষ্ট্র সমাধানে আঙ্কারার সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন ফিদান।
ভারতীয়রা তাদের দেশে ৫০ দশমিক ৬০ মিলিয়ন ডলার নিয়ে গেছেন বাংলাদেশ থেকে।

ভারতীয়রা বাংলাদেশ থেকে ১০ মাসে নিয়ে গেছে
৫০.৬০ মিলিয়ন ডলার!

হামাস ও ইজরায়েল যুদ্ধবিরতির চুক্তি /Hamas Israel
হামাস ও ইজরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত।
২৩ জুন রাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে ‘আংশিক’ যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল প্রস্তুত। হামাস সব পণবন্দিকে মুক্তি না দিলেও কিছুসংখ্যক পণবন্দির মুক্তির বিনিময়ে হলেও তেল আবিব গাজায় সাময়িক যুদ্ধবিরতি করতে আগ্রহী।
তবে, হামাসের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাবে এমন কোনো চুক্তিতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, হামাসের সঙ্গে ইসরায়েলের পণবন্দি প্রত্যাবর্তন চুক্তি হলে গাজায় যুদ্ধ বন্ধের পথ তৈরি হবে।




