Archive for 2026

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব

 যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।


➡️ যুক্তরাষ্ট্র যেখানে ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, সেখানে ইরান ৩০ দিনের মধ্যে পুরো বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে চায় এবং অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ীভাবে যুদ্ধের অবসান দাবি করছে।

➡️ ইরানের প্রস্তাবে আছে–

১/ ভবিষ্যতে হামলা ঠেকাতে নিরাপত্তা গ্যারান্টি থাকা,

২/ পার্শ্ববর্তী অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা।

৩/ ইরানের উপর থেকে নৌ অবরোধ/নিষেধাজ্ঞা তুলে নেয়া।

৪/ জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করে দেয়া,

৫/ এই যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।

৬/ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।

৭/ লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

৮/ হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়মকানুনকে মেনে নেয়া।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ইরানের সঙ্গে যুদ্ধে মোট ৪০০ জন মার্কিন সেনা আহত হয়েছে।

 ইরানের সঙ্গে যুদ্ধে মোট ৪০০ জন মার্কিন সেনা আহত হয়েছে।


এর মধ্যে ২৭১ জন পদাতিক সৈন্য, ৬৪ জন নৌসেনা, ১৯ জন মেরিন সেনা এবং ৪৬ জন বিমান বাহিনীর সদস্য ছিলো।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল


তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে স্ট্রোক করে কৃষকের মৃত্যু

 তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে স্ট্রোক করে কৃষকের মৃত্যু। অথচ সংসদে দাঁড়িয়ে বিএনপি এমপি-মন্ত্রীরা বলে, “তেলের কোনো সংকট নেই”। জনগণের সাথে এরা রীতিমতো উপহাস করা শুরু করে দিয়েছে।


ঘটনা : রাজশাহীর মোহনপুর কেশরহাট তেল পাম্পে।




- Copyright © Creative F24 - Blogger Templates - Powered by Blogger - Designed by Johanes Djogan -