Posted by : CreativeF24
Monday, October 6, 2025
ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।
এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। বুধবার (১ অক্টোবর) যেদিন থেকে আটক অভিযান শুরু হয়, সেদিনই অভিযাত্রীরা অনশনের সিদ্ধান্ত নেন।
@creativef24
#creativef24
