ইরানের সঙ্গে যুদ্ধে মোট ৪০০ জন মার্কিন সেনা আহত হয়েছে।

 ইরানের সঙ্গে যুদ্ধে মোট ৪০০ জন মার্কিন সেনা আহত হয়েছে।


এর মধ্যে ২৭১ জন পদাতিক সৈন্য, ৬৪ জন নৌসেনা, ১৯ জন মেরিন সেনা এবং ৪৬ জন বিমান বাহিনীর সদস্য ছিলো।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল


তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে স্ট্রোক করে কৃষকের মৃত্যু

 তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে স্ট্রোক করে কৃষকের মৃত্যু। অথচ সংসদে দাঁড়িয়ে বিএনপি এমপি-মন্ত্রীরা বলে, “তেলের কোনো সংকট নেই”। জনগণের সাথে এরা রীতিমতো উপহাস করা শুরু করে দিয়েছে।


ঘটনা : রাজশাহীর মোহনপুর কেশরহাট তেল পাম্পে।




সুদানে বড় পতন: দারফুরের আল-ফাশির দখল নিল বিদ্রোহী গোষ্ঠী RSF

 #BREAKING 

সুদানে বড় পতন: দারফুরের আল-ফাশির দখল নিল  বিদ্রোহী গোষ্ঠী RSF


৩২ মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ নগরযুদ্ধের পর সুদানের দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আল-ফাশির অবশেষে আরব আমিরাত সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর দখলে গেছে।

এর মাধ্যমে সুদানের সেনাবাহিনী দারফুর ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাদের শেষ ঘাঁটিটিও হারিয়েছে।

অবশেষে মার্কিন নিষেধাজ্ঞায় রুশ তেল আমদানি কমাচ্ছে ভারত


 অবশেষে মার্কিন নিষেধাজ্ঞায় রুশ তেল আমদানি কমাচ্ছে ভারত


ভারতের তেল শোধনাগারগুলো নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার দুটি প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আমদানি ব্যাপকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে, বলে জানিয়েছে শিল্পসূত্র।

এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে অন্যতম বড় বাধা দূর করতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানিতে চাপ সৃষ্টি করায় ভারত নিজের অবস্থান পাল্টাচ্ছে।

সূত্র: Reuters

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া মধ্যে ৮.৫ বিলিয়ন ডলারের খনিজ সরবরাহ চুক্তি স্বাক্ষর

 যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া মধ্যে ৮.৫ বিলিয়ন ডলারের খনিজ সরবরাহ চুক্তি স্বাক্ষর


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন।

বৈঠকে দুই দেশ ৮.৫ বিলিয়ন ডলারের এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে, —
যার মাধ্যমে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া থেকে ৩০ ধরনের গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল উপাদান (critical minerals and rare earth elements) সরবরাহ নিশ্চিত করবে।

এই চুক্তির লক্ষ্য হলো, উচ্চপ্রযুক্তি শিল্প, প্রতিরক্ষা উৎপাদন ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সরবরাহ চেইন নিরাপদ ও স্থিতিশীল রাখা।

প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তিটিকে “দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের নতুন অধ্যায়” বলে অভিহিত করেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, এটি অস্ট্রেলিয়ার খনিজ খাত ও কর্মসংস্থানের জন্য বড় সুযোগ তৈরি করবে।

মার্কিন–চীন প্রযুক্তি যুদ্ধ: সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ইউরোপ

 মার্কিন–চীন প্রযুক্তি যুদ্ধ: সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ইউরোপ


মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি যুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে, তবে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে ইউরোপ।

চীন সম্প্রতি ১৭টির মধ্যে ১২টি “বিরল খণিজ” ধাতুর রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে “জাতীয় নিরাপত্তা”র কারণ দেখিয়ে। এই ধাতুগুলো ড্রোন, ক্ষেপণাস্ত্র, ট্যাংক, সাবমেরিনসহ প্রতিরক্ষা খাতে অপরিহার্য।

শুধু ইরান–ইসরায়েল সংঘাতের প্রথম সাত দিনেই ক্ষেপণাস্ত্র বিনিময়ে আনুমানিক ১.৬ থেকে ১৬ মেট্রিক টন বিরল খণিজ ধাতু ব্যবহার বা ধ্বংস হয়েছে বলে ধারণা।

ইউক্রেনের ড্রোন যুদ্ধক্ষমতাও প্রায় পুরোপুরি চীনা ইলেকট্রনিক ও চৌম্বক যন্ত্রাংশের ওপর নির্ভরশীল।
....

ইসরায়েলের ইন্ধনে খুব দ্রুতই হামাসের টুঁটি চেপে ধরতে চাইছে আরব দেশগুলো

 ইসরায়েলের ইন্ধনে খুব দ্রুতই হামাসের টুঁটি চেপে ধরতে চাইছে আরব দেশগুলো


ইসরায়েলের চাপে হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস আইএস–ঘনিষ্ঠ কিছু গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরই তিনি সংগঠনটির বিরুদ্ধে পালটা হত্যার হুমকি দেন। অথচ মাত্র দুই দিন আগেই ট্রাম্প বলেছিলেন, হামাস ‘অত্যন্ত খারাপ কিছু গ্যাংকে নির্মূল করেছে’ এতে তারা ভালোই করছে।

এদিকে ইসরায়েল হায়োম জানিয়েছে, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছে—হামাসকে নিরস্ত্র করার চুক্তি বাস্তবায়িত না হলে তারা সমর্থন প্রত্যাহার করবে। অর্থাৎ না থাকবে অর্থায়ন, না থাকবে কোনো রাজনৈতিক অংশগ্রহণ।


এই অবস্থায়, ইসরায়েলের ইন্ধনে দ্রুতই হামাসকে দমন করতে চাইছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র আরব দেশগুলো।

- Copyright © Creative F24 - Blogger Templates - Powered by Blogger - Designed by Johanes Djogan -