নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশিষ্ট রসায়নবিদ ওমর ইয়াঘি।

 

নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশিষ্ট রসায়নবিদ ওমর ইয়াঘি।

এবারের রসায়নে যে তিনজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে একজন হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশিষ্ট রসায়নবিদ ওমর ইয়াঘি।

যিনি গাজার আল-মাসমিয়া এলাকার বাসিন্দা ছিলেন এবং শৈশবে জর্ডানের একটি শরণার্থী শিবিরে বড় হয়েছেন।

ওমর ইয়াঘি বর্তমানে একজন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং রসায়ন গবেষক।

তিনি জর্ডান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব—এই তিন দেশের পাসপোর্টধারী।

তার বৈপ্লবিক গবেষণা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOFs) এবং কোভ্যালেন্ট অর্গানিক ফ্রেমওয়ার্ক (COFs) নিয়ে — যা পানি সংগ্রহ, শক্তি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব রাসায়নিক ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এই অর্জনকে শুধু রসায়নের জন্য নয়, বরং শরণার্থী ও ফিলিস্তিনি জনগণের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখছেন।




হামাসের আশঙ্কা:যুদ্ধবিরতির পর নতুন ফ্রন্ট খুলতে পারে নেতানিয়াহু

 হামাসের আশঙ্কা: যুদ্ধবিরতির পর নতুন ফ্রন্ট খুলতে পারে নেতানিয়াহু।


হামাসের মুখপাত্র ওয়ালিদ কিলানি সতর্ক করেন যে, গাজা যুদ্ধবিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশীয় রাজনৈতিক সংকট এড়াতে লেবানন, সিরিয়া, ইয়েমেন বা এমনকি ইরানের বিরুদ্ধেও নতুন ফ্রন্ট খুলতে পারে।

তিনি বলেন,যুদ্ধবিরতি স্বাক্ষরের পর নেতানিয়াহুর জন্য একটি গুরুতর রাজনৈতিক সংকট তৈরি হতে পারে, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়াবে।


গাযা যুদ্ধবিরতি কার্যকর হতে শুরু করেছে।


গাযা যুদ্ধবিরতি কার্যকর হতে শুরু করেছে।


এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলি সংসদ এই যুদ্ধবিরতী অনুমোদন করবে। শুক্রবার স্থানীয় সময় বেলা ২.০০ টা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল। 

শক্তি হারাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট

 সূত্র ভয়েস বাংলা।

আফসোস সারা বাংলা!

 

একসময় ধারণা ছিল, যত বেশি দেশ ভ্রমণ করা যাবে এবং পাসপোর্টে যত বেশি দেশের ভিসা থাকবে, পাসপোর্ট তত বেশি ‘ভারী’ হবে। উন্নত দেশগুলো সহজে ভিসা দেবে। তবে, দিন বদলে গেছে। বর্তমানে সবুজ মলাটের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশেরই যেন ‘অ্যালার্জি’। ভিসা দেওয়া তো দূরের কথা, যেসব দেশে ভিসা ‘অন-অ্যারাইভাল’ নিয়ম চালু আছে, সেসব দেশও বাংলাদেশিদের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে।গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যেও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে। এসব দেশের ভিসা প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হচ্ছে, প্রত্যাখ্যানের হার বাড়ছে এবং পুরোনো সুবিধাগুলো সীমিত করা হচ্ছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভিসা পেলেও অনেক বাংলাদেশি পাসপোর্টধারীকে ইমিগ্রেশনে নানা কারণে ‘অফলোড’ করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

পাসপোর্টের গুরুত্ব কমে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয় যখন নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো পর্যটননির্ভর দেশগুলোও বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। অথচ এসব দেশে নির্দিষ্ট শর্ত পূরণসাপেক্ষে ভিসা অন-অ্যারাইভাল সুবিধা চালু আছে, অর্থাৎ নির্দিষ্ট শর্ত পূরণ করে বিমানবন্দর থেকে মুহূর্তেই ভিসা দেওয়ার কথা

একসময় বিনামূল্যে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া ইন্দোনেশিয়া এখন সহজে ভিসা দিচ্ছে না। ভিসার জন্য অনেক নথিপত্র ও ফি প্রয়োজন হচ্ছে, তবুও ভিসা নিশ্চিত নয়। এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারত নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। বর্তমানে দীর্ঘ যাচাই-বাছাই করে কেবল মেডিকেল ভিসা দেওয়া হলেও সামান্য ত্রুটি পেলেই অফলোড করা হচ্ছে।

সম্প্রতি দুবাই ও আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের কিছু দেশও নতুন করে ভিসা প্রদান স্থগিত রেখেছে। সবমিলিয়ে বাংলাদেশি পাসপোর্টের ওপর যেন ভরসা পাচ্ছে না কেউই।

ইসরায়েলের ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা

 যুক্তরাষ্ট্রে জনমত প্রভাবিত করতে ইসরায়েলের ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা


প্রো-ইসরায়েল বার্তা জোরদার করতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের বাজেটে ৫৪৫ মিলিয়ন শেকেল (প্রায় ১৪৫ মিলিয়ন ডলার)  বরাদ্দ করেছে। 

 

Project 545 নামের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইসরায়েলের পক্ষে বৈশ্বিক জনমত গঠন।

এই প্রকল্পে যুক্তরাষ্ট্রভিত্তিক Clock Tower X LLC নামের একটি কোম্পানিকে ৬ মিলিয়ন ডলারের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি  ট্রাম্পের সাবেক প্রচারণা পরিচালক ব্র্যাড পারস্কেলের নেতৃত্বে পরিচালিত হবে।

প্রচারণার মূল ফোকাস থাকবে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম।বিশেষ করে TikTok, YouTube ও Instagram এর মতো প্ল্যাটফর্মে।

প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল অ্যালগরিদম নিয়ন্ত্রণ  ও AI মডেল (যেমন ChatGPT ও Gemini) -এর তথ্য উৎসে প্রভাব বিস্তার করতে চায়। যাতে প্রো-ইসরায়েলের ধারণা ছড়িয়ে দেওয়া যায়।

নেতানিয়াহু এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন,
সামাজিক যোগাযোগমাধ্যমই আজকের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, যা মানুষের ভাবনা বদলে দিতে পারে।

ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র, ট্রাম্প বললেন— উত্তেজনা বাড়াতে নয়

 ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র, ট্রাম্প বললেন— উত্তেজনা বাড়াতে নয়


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক (Tomahawk) ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। তবে তিনি দাবি করেন, এই পদক্ষেপের উদ্দেশ্য রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানো নয়, বরং ইউক্রেনকে “নিজেকে রক্ষা করার সুযোগ দেওয়া।”

ট্রাম্প বলেন,

“আমি ইউক্রেনে টমাহক পাঠাচ্ছি, কিন্তু এটা কোনো সংঘাত বৃদ্ধি নয়। আমি শুধু জানতে চাইব, এই অস্ত্রগুলো তারা কীভাবে ব্যবহার করছে।”


টমাহক হলো যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘ-পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি প্রায় ১,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এটি সাধারণত যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয় এবং শত্রুপক্ষের সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডার ধ্বংসে ব্যবহৃত হয়।

@creativef24
#creativef24

- Copyright © Creative F24 - Blogger Templates - Powered by Blogger - Designed by Johanes Djogan -