জার্মানদের বেশিরভাগ ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ মনে করেন
ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ মনে করেন জার্মানদের বেশিরভাগ
ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিকভাবে সবচেয়ে বেশি সমর্থন দেওয়া দেশগুলোর একটি জার্মানি।
তবুও সাম্প্রতিক ইউগভ জরিপে দেখা গেছে—সব রাজনৈতিক দলের মধ্যেই জার্মানদের সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেন, ইসরায়েল গণহত্যা করছে।
জরিপে আরও দেখা যায়, অনেক জার্মান নাগরিক এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যাচেষ্টা।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যাচেষ্টা।
তবে এযাত্রায় তিনি এই আক্রমণ থেকে বেঁচে গেছেন।
তাকে গুরুতর বিষক্রিয়ার কারণে মস্কোর এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
তবে এই পুরো প্রক্রিয়াকে “রহস্যময়” বলে বর্ণনা করেছে স্কাই নিউজ।
মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক পরিমাণে যুদ্ধ বিমান পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক পরিমাণে যুদ্ধ বিমান পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এত বেশি জেট একসাথে পাঠানো হচ্ছে যে, আকাশে জ্বালানি ভরার বিমানগুলো (ট্যাঙ্কার) পুরো পথ সঙ্গ দিচ্ছে না।
বরং তারা যুদ্ধবিমানগুলোকে অর্ধেক পথ পর্যন্ত নিয়ে গিয়ে জ্বালানি ভরে ছেড়ে দিচ্ছে।
এরপর যুদ্ধবিমানগুলো একা গন্তব্যে চলে যাচ্ছে।
এদিকে ট্যাঙ্কারগুলো আবার ফিরে গিয়ে নতুন যুদ্ধবিমানের জন্য জ্বালানি ভরে পাঠাচ্ছে।
উল্লেখ্য, এর আগে এ ধরনের সেনা মোতায়েনের পরই আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালিয়েছিল।
ট্রাম্পের সঙ্গে ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে মামলা মীমাংসা
ট্রাম্পের সঙ্গে ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে মামলা মীমাংসা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২০২১ সালের অ্যাকাউন্ট সাসপেনশন নিয়ে মামলায় ইউটিউব ২৪.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।
মার্কিন কংগ্রেস ভবনে ৬ জানুয়ারির ঘটনার পর ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল ইউটিউব। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প মামলা করেছিলেন।
সমঝোতা অনুযায়ী, ২২ মিলিয়ন ডলার ট্রাম্পকে এবং বাকি ২.৫ মিলিয়ন ডলার সহ-বাদী আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও লেখক নাওমি উলফকে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করে তবে তার হাতে অতিরিক্ত ক্ষমতা চলে আসবে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো একটি নিরাপত্তা ডিক্রি স্বাক্ষর করেছেন, এতে রয়েছে যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করে তবে তার হাতে অতিরিক্ত ক্ষমতা চলে আসবে।
এই ক্ষমতার মধ্যে রয়েছে—
১. সশস্ত্র বাহিনীকে পুরোপুরিভাবে নিজের মতো করে মোতায়েন করার ক্ষমতা,
২. দেশের তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়া,
৩. সব ধরনের জনসেবা (public services) সরাসরি নিয়ন্ত্রণ করা।: RT news
মরক্কোতে চলছে ধরপাকড়!
মরক্কোতে চলছে ধরপাকড়!
মরোক্কোর তরুণরা তাদের এই দুঃখজনক বাস্তবতাকে কমেডিতে রূপান্তরিত করছে।
মরোক্কোর একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি কৌতুক তৈরি করেছেন যে, পুলিশ কীভাবে যেকোনো কারণেই সাধারণ মানুষকে গ্রেপ্তার করে।
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধ্বসে চাপা পড়েছে ৬৫ জন শিক্ষার্থী।
#BREAKING
ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধ্বসে পড়ায় তার নিচে চাপা পড়েছে ৬৫ জন শিক্ষার্থী।


