যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
➡️ যুক্তরাষ্ট্র যেখানে ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, সেখানে ইরান ৩০ দিনের মধ্যে পুরো বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে চায় এবং অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ীভাবে যুদ্ধের অবসান দাবি করছে।
➡️ ইরানের প্রস্তাবে আছে–
১/ ভবিষ্যতে হামলা ঠেকাতে নিরাপত্তা গ্যারান্টি থাকা,
২/ পার্শ্ববর্তী অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা।
৩/ ইরানের উপর থেকে নৌ অবরোধ/নিষেধাজ্ঞা তুলে নেয়া।
৪/ জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করে দেয়া,
৫/ এই যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।
৬/ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।
৭/ লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।
৮/ হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়মকানুনকে মেনে নেয়া।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ইরানের সঙ্গে যুদ্ধে মোট ৪০০ জন মার্কিন সেনা আহত হয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধে মোট ৪০০ জন মার্কিন সেনা আহত হয়েছে।
এর মধ্যে ২৭১ জন পদাতিক সৈন্য, ৬৪ জন নৌসেনা, ১৯ জন মেরিন সেনা এবং ৪৬ জন বিমান বাহিনীর সদস্য ছিলো।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে স্ট্রোক করে কৃষকের মৃত্যু
তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে স্ট্রোক করে কৃষকের মৃত্যু। অথচ সংসদে দাঁড়িয়ে বিএনপি এমপি-মন্ত্রীরা বলে, “তেলের কোনো সংকট নেই”। জনগণের সাথে এরা রীতিমতো উপহাস করা শুরু করে দিয়েছে।
ঘটনা : রাজশাহীর মোহনপুর কেশরহাট তেল পাম্পে।
সুদানে বড় পতন: দারফুরের আল-ফাশির দখল নিল বিদ্রোহী গোষ্ঠী RSF
#BREAKING
সুদানে বড় পতন: দারফুরের আল-ফাশির দখল নিল বিদ্রোহী গোষ্ঠী RSF
৩২ মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ নগরযুদ্ধের পর সুদানের দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আল-ফাশির অবশেষে আরব আমিরাত সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর দখলে গেছে।
এর মাধ্যমে সুদানের সেনাবাহিনী দারফুর ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাদের শেষ ঘাঁটিটিও হারিয়েছে।
অবশেষে মার্কিন নিষেধাজ্ঞায় রুশ তেল আমদানি কমাচ্ছে ভারত
অবশেষে মার্কিন নিষেধাজ্ঞায় রুশ তেল আমদানি কমাচ্ছে ভারত
ভারতের তেল শোধনাগারগুলো নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার দুটি প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আমদানি ব্যাপকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে, বলে জানিয়েছে শিল্পসূত্র।
এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে অন্যতম বড় বাধা দূর করতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানিতে চাপ সৃষ্টি করায় ভারত নিজের অবস্থান পাল্টাচ্ছে।
সূত্র: Reuters
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া মধ্যে ৮.৫ বিলিয়ন ডলারের খনিজ সরবরাহ চুক্তি স্বাক্ষর
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া মধ্যে ৮.৫ বিলিয়ন ডলারের খনিজ সরবরাহ চুক্তি স্বাক্ষর
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন।
বৈঠকে দুই দেশ ৮.৫ বিলিয়ন ডলারের এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে, —
যার মাধ্যমে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া থেকে ৩০ ধরনের গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল উপাদান (critical minerals and rare earth elements) সরবরাহ নিশ্চিত করবে।
এই চুক্তির লক্ষ্য হলো, উচ্চপ্রযুক্তি শিল্প, প্রতিরক্ষা উৎপাদন ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সরবরাহ চেইন নিরাপদ ও স্থিতিশীল রাখা।
প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তিটিকে “দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের নতুন অধ্যায়” বলে অভিহিত করেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, এটি অস্ট্রেলিয়ার খনিজ খাত ও কর্মসংস্থানের জন্য বড় সুযোগ তৈরি করবে।
মার্কিন–চীন প্রযুক্তি যুদ্ধ: সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ইউরোপ
মার্কিন–চীন প্রযুক্তি যুদ্ধ: সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ইউরোপ
মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি যুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে, তবে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে ইউরোপ।
চীন সম্প্রতি ১৭টির মধ্যে ১২টি “বিরল খণিজ” ধাতুর রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে “জাতীয় নিরাপত্তা”র কারণ দেখিয়ে। এই ধাতুগুলো ড্রোন, ক্ষেপণাস্ত্র, ট্যাংক, সাবমেরিনসহ প্রতিরক্ষা খাতে অপরিহার্য।
শুধু ইরান–ইসরায়েল সংঘাতের প্রথম সাত দিনেই ক্ষেপণাস্ত্র বিনিময়ে আনুমানিক ১.৬ থেকে ১৬ মেট্রিক টন বিরল খণিজ ধাতু ব্যবহার বা ধ্বংস হয়েছে বলে ধারণা।
ইউক্রেনের ড্রোন যুদ্ধক্ষমতাও প্রায় পুরোপুরি চীনা ইলেকট্রনিক ও চৌম্বক যন্ত্রাংশের ওপর নির্ভরশীল।
....
ইসরায়েলের ইন্ধনে খুব দ্রুতই হামাসের টুঁটি চেপে ধরতে চাইছে আরব দেশগুলো
ইসরায়েলের ইন্ধনে খুব দ্রুতই হামাসের টুঁটি চেপে ধরতে চাইছে আরব দেশগুলো
ইসরায়েলের চাপে হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস আইএস–ঘনিষ্ঠ কিছু গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরই তিনি সংগঠনটির বিরুদ্ধে পালটা হত্যার হুমকি দেন। অথচ মাত্র দুই দিন আগেই ট্রাম্প বলেছিলেন, হামাস ‘অত্যন্ত খারাপ কিছু গ্যাংকে নির্মূল করেছে’ এতে তারা ভালোই করছে।
এদিকে ইসরায়েল হায়োম জানিয়েছে, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছে—হামাসকে নিরস্ত্র করার চুক্তি বাস্তবায়িত না হলে তারা সমর্থন প্রত্যাহার করবে। অর্থাৎ না থাকবে অর্থায়ন, না থাকবে কোনো রাজনৈতিক অংশগ্রহণ।
এই অবস্থায়, ইসরায়েলের ইন্ধনে দ্রুতই হামাসকে দমন করতে চাইছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র আরব দেশগুলো।
বৈশ্বিক জ্বালানি বাজারের ১৭% সরবরাহ করছে রাশিয়া।
বৈশ্বিক জ্বালানি বাজারের ১৭% সরবরাহ করছে রাশিয়া।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক দাবী করেন,
রাশিয়া বর্তমানে বিশ্বের মোট জ্বালানি বাজারের প্রায় ১৭% সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে তেল, গ্যাস, কয়লা ও পেট্রোলিয়ামজাত পণ্য।
তিনি বলেন,
রাশিয়া এখনো বৈশ্বিক জ্বালানি খাতে একটি শীর্ষস্থানীয় দেশ এবং কয়লার চাহিদাও এখনো শক্ত অবস্থানে রয়েছে।
হামাসকে পরাজিত" করার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী কাটজ।
যুদ্ধ পুনরায় শুরু হলে গাজায় "হামাসকে পরাজিত" করার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী কাটজ।
সূত্র: রয়টার্স
[mh]
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তিনি দাবি করন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সাম্প্রতিক উত্তেজনা তিনি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করেছেন।
ট্রাম্প আরও বলেন,
তার নেওয়া ট্যারিফের কারণে যুদ্ধ সমাধান সম্ভব হয়েছে।
(
এরদোয়ানের চাপেই মিশর যেতে পারলোনা নেতানিয়াহু?
এরদোয়ানের চাপেই মিশর যেতে পারলোনা নেতানিয়াহু?
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান মিশরের শারম আল-শেখ সম্মেলনে অবতরণ করতে অস্বীকৃতি জানান, যখন জানা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে উপস্থিত থাকবে।
তুর্কি সংবাদমাধ্যম গুন্দেম ও সিএনএন তুর্ক-এর বরাতে জানা গেছে, এরদোয়ানের বিমান লোহিত সাগরের আকাশে কিছুক্ষণ চক্কর দেয় এবং কেবল তখনই অবতরণ করে, যখন নেতানিয়াহুর অংশগ্রহণ বাতিল করা হয়।
সূত্রগুলো বলছে, এরদোয়ান আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন—নেতানিয়াহু উপস্থিত থাকলে তিনি কোনো সম্মেলনে যোগ দেবেন না।
সোর্স: সিএনএন তুর্ক
সুয়াইদার ইসরায়েল সমর্থিত হিকমত আল-হিজরির স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি
সুয়াইদার ইসরায়েল সমর্থিত হিকমত আল-হিজরির স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি
সিরিয়ার সুয়াইদা প্রদেশে অবস্থানরত ইসরায়েল সমর্থিত হিকমত আল-হিজরি এক বিবৃতিতে দাবি করেছেন যে, সুইদাকে সিরিয়া থেকে আলাদা করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে।
তার এই প্রস্তাবের সঙ্গে তিনি আরও দাবি করেছেন, এই নতুন রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে হবে ফিলিস্তিনের উত্তর-পূর্বাঞ্চলীয় জর্ডানের ইরবিদ গভর্নরেট অঞ্চল, যার জনসংখ্যা প্রায় ৩০ লাখ। তবে এই এলাকায় কোনও দ্রুজ সম্প্রদায় নেই, এবং জনসংখ্যার প্রায় পুরো অংশই সুন্নি মুসলমান।
হিজরি তার প্রস্তাবিত রাষ্ট্রের নাম রেখেছেন “বাশান” (Bashan) — যা একটি ইহুদি নাম, এবং একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অভিযানের নামও।
রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতায় জড়িত ছিল জার্মানি — তদন্তে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতায় জড়িত ছিল জার্মানি — তদন্তে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেল–এর একটি বড় অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকার ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের আগ পর্যন্ত মস্কোর সঙ্গে ব্যাপক পরিমাণে সামরিক সহযোগিতা চালিয়ে যাচ্ছিল।
তদন্তে জানা যায়,
—রুশ সেনা কর্মকর্তারা জার্মানির আল্টমার্ক যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে উন্নত Rheinmetall প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ গ্রহণ করেছিল।
—জার্মানি প্রায় ১ বিলিয়ন ইউরো মূল্যের একটি চুক্তিতে রাশিয়ার ভেতরে একই ধরনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়, যা কেবল ক্রিমিয়া দখলের পরই স্থগিত করা হয়।
এই সহযোগিতা ২০১১ সালে শুরু হয়েছিল এবং এতে কৌশলগত প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও সামরিক সরঞ্জাম রপ্তানি অন্তর্ভুক্ত ছিল।
ডের স্পিগেলের তথ্যমতে, এটি ছিল এক ধরনের “রাজনৈতিকভাবে উৎসাহিত” প্রকল্প, যার লক্ষ্য ছিল রাশিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।
তবে ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর ইউরোপীয় নিষেধাজ্ঞা কার্যকর হলে এই সহযোগিতা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
গাজার হতভাগ্য শিশুদের পরিসংখ্যান
গাজার হতভাগ্য শিশুদের পরিসংখ্যান
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে শুরুর দিক পর্যন্ত ২,৫৯৬ শিশু উভয় অভিভাবককে হারিয়েছে।
আরও ৫৩,৭২৪ শিশু একজন অভিভাবককে হারিয়েছে, যার মধ্যে ৪৭,৮০৪ জন পিতৃহীন এবং ৫,৯২০ জন মাতৃহীন শিশু।
এদের মধ্যে আহতজনিত কারণে মৃত্যুর ফলে এতিম হওয়া শিশুর সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, গাজা এখন আধুনিক যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ হারে শিশু অঙ্গচ্ছেদের অঞ্চল হয়ে উঠেছে।
#creativef24
মার্কিন যুক্তরাষ্ট্রে কাতারের বিমান ঘাঁটি স্থাপন, ১০ বছরের চুক্তি স্বাক্ষর
মার্কিন যুক্তরাষ্ট্রে কাতারের বিমান ঘাঁটি স্থাপন, ১০ বছরের চুক্তি স্বাক্ষর
কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার বেসে (Mountain Home Air Base) নিজস্ব বিমান ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করবে।
এই ঘাঁটিতে কাতারের F-15 যুদ্ধবিমানগুলো অবস্থান করবে এবং কাতারি পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে।
চুক্তিটি ১০ বছরের জন্য কার্যকর, এবং কাতার ঘাঁটির নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সমস্ত খরচ বহন করবে।
এতে অবশ্য শত শত মার্কিন নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: Axios
উত্তর কোরিয়ার নতুন মহাশক্তিশালী পারমাণবিক অস্ত্র উন্মোচন
উত্তর কোরিয়ার নতুন মহাশক্তিশালী পারমাণবিক অস্ত্র উন্মোচন
উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র হিসেবে পরিচিত Hwasong-20 নামের একটি নতুন সলিড-ফুয়েল ICBM (ব্যালিস্টিক মিসাইল) উন্মোচন করেছে।
এই তিন-ধাপবিশিষ্ট ক্ষেপণাস্ত্রটি দাবি করা হচ্ছে যে, এটি পুরো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত (প্রায় ১৫,০০০ কিলোমিটার) পৌঁছাতে সক্ষম এবং এতে একাধিক পারমাণবিক ওয়ারহেড (MIRV) বহন করা সম্ভব।
‘হোয়াসং–২০’ তে ব্যবহৃত হয়েছে নতুন ধরনের উচ্চক্ষমতা সম্পন্ন সলিড-ফুয়েল ইঞ্জিন, যার থ্রাস্ট ক্ষমতা প্রায় ১,৯৭০ কিলোনিউটন, যা পূর্বের ‘হোয়াসং–১৮’-এর তুলনায় ৪০% বেশি শক্তিশালী।
সূত্র: KCNA
ট্রাম্পকে তেল-সোনার লোভনীয় প্রস্তাব, ফিরিয়ে দিল ওয়াশিংটন
মার্কিন হস্তক্ষেপ রুখতে ট্রাম্পকে তেল-সোনার লোভনীয় প্রস্তাব, ফিরিয়ে দিল ওয়াশিংটন।
দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধের বিনিময়ে ট্রাম্প প্রশাসনকে বেশ কিছু প্রস্তাব দেন। এর মধ্যে ছিল—
১. ভেনেজুয়েলার তেল ও সোনার সব প্রকল্প মার্কিন কোম্পানির জন্য উন্মুক্ত করা।
২. মার্কিন প্রতিষ্ঠানের জন্য বিশেষ চুক্তি প্রদান।
৩.তেলের রপ্তানি চীন থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো।
৪. রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে জ্বালানি ও খনন চুক্তি বাতিল করা।
তবে NYT-এর দাবি, ট্রাম্প প্রশাসন এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে গত সপ্তাহে ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
এদিকে ভেনেজুয়েলা জানান,ওয়াশিংটনের সম্ভাব্য “সশস্ত্র হামলার প্রস্তুতি” নিয়ে আলোচনার জন্য তারা জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।
ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার নিয়ে বলেন
ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার নিয়ে বলেন:
“যিনি আসলে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে তিনি এটি আমার সম্মানে গ্রহণ করছেন।
আমি তখন তাকে বলিনি, ‘এটা আমাকে দিন।’
হয়তো তিনিও এমনটাই করতে চেয়েছিলেন। (মানে ট্রাম্পকে দিয়ে দিতে)
আমি তাকে (ভেনেজুয়েলার নেত্রীকে) দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছি — ভেনেজুয়েলায় তাদের অনেক সহায়তা প্রয়োজন।
আপনি এটাও বলতে পারেন যে এটি ২০২৪ সালের জন্যই দেওয়া হয়েছে, আর তখন তো আমি নির্বাচনে প্রার্থী ছিলাম।
যদিও আমি খুশি যে, আমি লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছি।”
নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশিষ্ট রসায়নবিদ ওমর ইয়াঘি।
নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশিষ্ট রসায়নবিদ ওমর ইয়াঘি।
এবারের রসায়নে যে তিনজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে একজন হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশিষ্ট রসায়নবিদ ওমর ইয়াঘি।
যিনি গাজার আল-মাসমিয়া এলাকার বাসিন্দা ছিলেন এবং শৈশবে জর্ডানের একটি শরণার্থী শিবিরে বড় হয়েছেন।
ওমর ইয়াঘি বর্তমানে একজন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং রসায়ন গবেষক।
তিনি জর্ডান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব—এই তিন দেশের পাসপোর্টধারী।
তার বৈপ্লবিক গবেষণা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOFs) এবং কোভ্যালেন্ট অর্গানিক ফ্রেমওয়ার্ক (COFs) নিয়ে — যা পানি সংগ্রহ, শক্তি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব রাসায়নিক ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এই অর্জনকে শুধু রসায়নের জন্য নয়, বরং শরণার্থী ও ফিলিস্তিনি জনগণের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখছেন।




