Posted by : CreativeF24
Sunday, June 23, 2024
হিজাব নিষিদ্ধ করলো --
মুসলিমপ্রধান দেশ তাজিকিস্তান!
মসলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হিজাব পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়, এর সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে। এই আইন অমান্য করলে আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে।
২০০৭ সাল থেকে হিজাব, ইসলামি ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয় তাজিকিস্তানে। ওই বছর তাজিক শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জন্য ইসলামিক পোশাক এবং পশ্চিমা ধাঁচের মিনিস্কার্ট উভয়ই নিষিদ্ধ করে। পরে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে এটি কার্যকর করা হয়। এর পরের বছরগুলোতে হিজাবের ওপর একপ্রকার অলিখিত নিষেধাজ্ঞা কাজ করছিল দেশটিতে। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কমিটি পর্যন্ত করেছিলেন।
